বিনোদন ডেস্ক | Bartashindhu.com
বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এর সঙ্গে প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন এক তরুণ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে।
স্ট্যাটাসে তিনি জানান, বাংলাদেশের গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একই নাটকে অভিনয়ের সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। তিনি বলেন, একজন এত বড় মাপের অভিনেতা হয়েও মোশাররফ করিম অত্যন্ত বিনয়ী এবং সহশিল্পীদের প্রতি ভীষণ সহযোগিতাপরায়ণ।
তরুণ এই অভিনেতা লেখেন, মোশাররফ করিমের সামনে দাঁড়িয়ে সংলাপ বলতে গিয়ে তার হাত-পা কাঁপছিল। তবে সেটা ভয় থেকে নয়, বরং শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে। বিষয়টি বুঝতে পেরে মোশাররফ করিম তাকে খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, পুরো সময়টাতে মনে হয়েছে যেন একজন শিক্ষক তাকে হাতে-কলমে অভিনয় শেখাচ্ছেন। নাটকে তার উপস্থিতি ছোট হলেও এটি নিজের ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।
স্ট্যাটাসে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই মোশাররফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন ছিল তার। এমনকি সংলাপ ছাড়াও শুধু পাশে দাঁড়িয়ে অভিনয়ের সুযোগ পেলেও সেটিকে বড় সৌভাগ্য মনে করতেন তিনি।
একদিনের শুটিং অভিজ্ঞতায় মোশাররফ করিমের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান ওই অভিনেতা। তার ভাষায়, “মোশাররফ করিম ভাই সত্যিই একটি অভিনয়ের ইনস্টিটিউট।”
এসময় সুযোগ করে দেওয়ার জন্য প্রচেষ্টা এড মিডিয়া, বর্ণনাথ দাদা এবং বন্ধু রক সোহেলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, “ইংলিশ ম্যান” নামের নতুন একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। নাটকটি শিগগিরই প্রচারিত হবে বলে জানা গেছে।


