ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাহির শিমুল বিল থেকে জব্দকৃত অবৈধ ৫টি চায়না জাল হালুয়াঘাট উপজেলায় হস্তান্তর করা হয়েছে।

Link Copied!

বাহির শিমুল বিল থেকে উদ্ধার হওয়া অবৈধ ৫টি চায়না জাল উপজেলা মৎস্য অফিসে হস্তান্তর

 

নিজস্ব প্রতিবেদক | বার্তা সিন্ধু ডট কম

 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাহির শিমুল বিলে এলাকাবাসীর উদ্যোগে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া অবৈধ ৫টি চায়না জাল আজ (১৪ জুলাই) উপজেলা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়েছে।

 

জানা যায়, গত ৯ জুলাই রাতে স্থানীয় এলাকাবাসী যৌথভাবে অভিযান পরিচালনা করে বিল থেকে অবৈধ ৫টি চায়না জাল উদ্ধার করেন। পরে বিষয়টি হালুয়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়কে অবহিত করা হলে তিনি ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেন এবং ঘটনাস্থলে বার্তা সিন্ধু ডট কম-এর প্রতিনিধিকে পাঠান।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি এবং ১২ ও ১৩ জুলাই ময়মনসিংহে সরকারি অফিসিয়াল সভায় অংশগ্রহণের কারণে তাৎক্ষণিকভাবে জালগুলো উপজেলা মৎস্য অফিসে গ্রহণ করা সম্ভব হয়নি। এ অবস্থায় উদ্ধারকৃত জালগুলো সাময়িকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে বার্তা সিন্ধু ডট কম-এর প্রতিনিধির জিম্মায় রাখার নির্দেশ দেন তিনি।

 

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় ১৪ জুলাই উদ্ধারকৃত অবৈধ চায়না জালগুলো উপজেলা মৎস্য অফিসে জমা দেওয়ার নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ বার্তা সিন্ধু ডট কম-এর প্রতিনিধি নিজ দায়িত্বে উদ্ধার হওয়া ৫টি অবৈধ চায়না জাল হালুয়াঘাট উপজেলা মৎস্য অফিসে হস্তান্তর করেন।

 

স্থানীয় সচেতন মহল জানান, চায়না জালের অবাধ ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তারা অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

 

উপজেলা মৎস্য বিভাগও অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।