ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে মোবাইল কোর্ট: মাদক সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | বার্তা সিন্ধু ডট কম

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাঙ্গীনার পার এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ অভিযানে হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের দায়ে হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন নামে দুই ব্যক্তিকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের অপব্যবহার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।