ঢাকাTuesday , 7 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট ধারা বাজারে অভিযান: প্রায় ২০ লক্ষ টাকার অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস

Link Copied!

মোবাইল কোর্টের অভিযানে ২০ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, আটক ১

হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের একটি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধারা বাজারের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। অভিযানে ধারা কয়রাহাটি এলাকার এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এ ধরনের জালের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।