ঢাকাSunday , 3 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, ফিশারির পাড় থেকে লাশ উদ্ধার

Link Copied!

ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, ফিশারির পাড় থেকে লাশ উদ্ধার

 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা ধান ব্যবসায়ী দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ ফারুক হাজীর ফিশারির পাড় থেকে উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,সকালে এলাকাবাসী ফিশারির পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুলাল মিয়াকে জবাই করে হত্যা করে মরদেহ ফিশারির পাড়ে ফেলে রেখে যায়।তবে হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।