ঢাকাFriday , 29 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে দর্শার পাড় গ্রামে পানিতে ডুবে নুরুল হক (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু।

Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দর্শার পাড় গ্রামে পানিতে ডুবে নুরুল হক (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। গত কাল রাত (বৃহস্পতিবার) আনুমানিক ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত নুরুল হক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মৃত নরুলে ভাই ফজল করিম(৫২) আনুমানিক ৭ঃ৪০ মিনিটের সময় তাদের দেখা হয়, মৃত নরুল পেশাব এর বেগ পাওয়ায় রাস্তার পাশে পেশাব করতে বসে মৃগী রোগ উঠে ও তিনি রাস্তা থেকে পানিতে পরে যাই।

 

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নুরুল হকের মৃগী রোগ থাকার কারণে তিনি পানিতে পড়ে আর উঠতে পারেননি। পরে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সুরতহালে কোন রকম সন্দেহ নেই মৃগী রোগের জন্যই সে পানিতে ডুবে মৃত্যু রবন করেন