ঢাকাSunday , 24 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, প্রথমধাপে ছুটি ১০৮ কারখানা

Link Copied!

রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, প্রথমধাপে ছুটি ১০৮ কারখানা

আসন্ন ঈদ উপলক্ষে নাড়ির টানে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল ছাড়তে শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সড়কে ঘরমুখো মানুষের বাড়তি চাপ এড়াতে এবং যাত্রা নিরাপদ করতে এবার বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। রবিবার (২৪ মে) প্রথম ধাপে ১০৮টি কারখানার শ্রমিকদের ছুটির মাধ্যমে এই ঈদযাত্রার সূচনা হয়েছে।

বিজিএমইএর তথ্যানুযায়ী, ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা বা ৩৭ শতাংশ। এছাড়া ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি ঘোষণা হবে, যা মোট কারখানার ৪৩ শতাংশ। আর ২৭ মে ছুটি পাবে আরও ২৫১টি কারখানা, যা প্রায় ১৪ শতাংশ।

সড়কে যাতে বাড়তি চাপ না হয়, এজন্য সরকারের সাথে সমন্বয় করে রোস্টার অনুযায়ী ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী।

তিনি জানান, এই রোস্টারের ফলে শ্রমিকরা একদিকে যেমন সড়কে কোনো চাপ ছাড়াই গ্রামের বাড়িতে যেতে পারবে এবং ঈদ উদযাপন করতে পারবে, তেমনি ঈদ শেষে আবার কর্মস্থলেও ফিরে আসতে পারবে।

মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, এবারও সব বেতন-বোনাস দেওয়া হচ্ছে। কিছু কারখানায় এখনো দেওয়া হয়নি, তবে আজ-কালের মধ্যে দেওয়া হবে। প্রণোদনার টাকাগুলো সময়মতো দেওয়ার ফলে তুলনামূলক দুর্বল কারখানাগুলোও বেতন-ভাতা দিতে পারছে।

তিনি জানান, এবার অনেক কারখানা চলতি মে মাসের বেতনও দিয়েছে। এসব কারখানার শ্রমিকরা চলতি মে মাসের অগ্রিম বেতন নিয়ে ঈদ উদযাপন করবে।

জানা গেছে, বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে আগের চেয়ে যাত্রী বাড়তে শুরু করেছে। ঢাকার পাশাপাশি শিল্পাঞ্চল গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ থেকে শ্রমিকদের একাংশ ইতোমধ্যে যাত্রা শুরু করেছেন।

শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা গেছে।