ঢাকাMonday , 11 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুর পৌর এলাকায় প্রশাসনের অভিযান; মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

Link Copied!

 

 

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন করে পরিবার ও এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফুলপুর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

 

প্রতিবেদন: বার্তা সিন্দু ডট কম