ঢাকাThursday , 7 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশে এলো জ্বালানি তেলের বড় চালান, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

Link Copied!

দেশে এলো জ্বালানি তেলের বড় চালান, খালাস হচ্ছে ইআরএল জেটিতে দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) থেকে এই তেল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত দুই মাস দেশে ক্রুড অয়েলবাহী কোনও জাহাজ আসতে পারেনি। বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে গত ২১ এপ্রিল রওনা দেয় চীনা জাহাজ নিনেমিয়া। দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।

এর আগেই জাহাজটি থেকে তেল খালাসের জন্য প্রস্তুত রাখা হয়েছিল ছয়টি লাইটার জাহাজ। প্রতিটি জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। সে হিসাবে দিনে অন্তত ২৪ হাজার টন ক্রুড অয়েল খালাস করা সম্ভব হবে।সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ক্রুড পরিবহনের পুরো দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

এই মাসে আরও দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে বলে গণমাধ্যমকে জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।