ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট পৌরসভায় আইইউআইডিপি-২ প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি | Bartashindhu.com

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খন্দকপাড়া এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUIDP-2)-এর আওতায় নতুন আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) খন্দকপাড়া কার্পেটিং রাস্তা থেকে চাঁন মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হালুয়াঘাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে পৌর এলাকার নাগরিকদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আইইউআইডিপি-২ প্রকল্পের আওতায় নির্মিত এ সড়ক স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফজলে রাব্বি রিয়াদ। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটিতে একটি টেকসই সড়কের প্রয়োজন ছিল। নতুন আরসিসি সড়ক নির্মিত হলে বর্ষাকালসহ বছরের সব সময় নির্বিঘ্নে চলাচল করা সম্ভব হবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।