ঢাকাSunday , 14 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য

Link Copied!

সিরিজ জয় দূরের কথা, এই সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জয়ই ছিল মাত্র একটা। এই সিরিজের প্রথম দুই ম্যাচেই টাইগাররা জিতেছে, তারা এখন অজিদের হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে। তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর দল ছুড়ে দিয়েছে ২৭৫ রানের লক্ষ্য।

৫ উইকেটে বাংলাদেশের ২৭৪ রানের ইনিংসটি দাঁড়িয়ে আছে মিডলঅর্ডারের ওপর, আরও নির্দিষ্ট করে বললে দুটি জুটির ওপর। রিটায়ার্ড হার্ট লিটন দাস মাঠ ছাড়ার আগে তাওহীদ হৃদয় তার সঙ্গে গড়েন ৯২ রানের জুটি, এরপর মোসাদ্দেক হোসেনের সৈকতের সঙ্গে ৯৭ রানের। হৃদয় ১৭ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি, সৈকত করেন ৫৬।


মিরপুরে ৫৩ রানে পড়েছিল বাংলাদেশের ২ উইকেট, ৬১ রানে ৩। নাজমুল হোসেন শান্ত ২৪ ও তানজিদ হাসান তামিম ১৯ রান করলেও সৌম্য সরকার করেন কেবল ২। হোয়াইটওয়াশের মিশনে নামা বাংলাদেশের ওপর বেশ চাপই তৈরি হয়েছিল। চাপ দূর করেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় মিলে। বাংলাদেশের যে ৩ জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন, তা বুঝতেই দেননি। নিরবচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের রান একশ পার করেন তারা।
লিটন দলীয় ১৫৩ ও ব্যক্তিগত ৪৮ রানে রিটায়ার্ড হার্ট হন। ড্রেসিংরুমে বসে তিনি দেখেছেন সৈকত ও হৃদয়ের জুটি। হৃদয় ৮৩ রান করে বেন ডারশুইসের ওভারে ক্যাচ দেন আলেক্স ক্যারেকে। ৮৮ বলের ইনিংসে ৮টি চার হাঁকান তিনি।

শেখ মেহেদী ৩ রানে ফিরলে লিটন ফের মাঠে নামেন। ফেরার পর ৫ বল খেলে মিরপুরের অভিশাপ কাটান তিনি। ওয়ানডেতে হোমগ্রাউন্ডে তার কোনো হাফসেঞ্চুরি ছিল না। এদিন অপরাজিত থাকেন ৭৮ বলে ৫৮ রান করে। ৫১ বলে ৫৬ রানে অপরাজিত থাকা সৈকত ৫টি চারের পাশাপাশি একটি ছয় হাঁকান।