ঢাকাTuesday , 26 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা আজ

Link Copied!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বেশিরভাগ দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি পালন করছেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।

বুধবার (২৭ মে) সকালে ঈদের জামাত আদায়ের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা। একইসঙ্গে পবিত্র হজ পালন শেষে সৌদি আরবে হাজিরা কোরবানি সম্পন্ন করে মাথা মুণ্ডনের আনুষ্ঠানিকতাও পালন করবেন।

ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মধ্যে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এছাড়া কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এছাড়াও ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন পশ্চিমা দেশেও আজ উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।

ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর মাঝে আসে পবিত্র ঈদুল আজহা। বিশ্বের নানা প্রান্তে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে এই উৎসব।