পাহাড়ি ঢলে প্লাবিত হালুয়াঘাটের ৩ ইউনিয়নের অধিকাংশ গ্রাম
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া, হালুয়াঘাট সদর ও গাজিরভিটা ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে পাড় ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে বাড়িঘর, রাস্তা এবং বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
দুই দিনের টানা বৃষ্টি এবং হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক তাদের পাকা ও আধাপাকা ধান ঘরে তুলতে পারেননি। ফলে বোরো চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
১৩ মে ২০২৬
বার্তা সিন্দু ডট কম


