আহমেদ আকবর, দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা এলাকার বাসিন্দা মো. আজাদ মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম, তাদের এক ছেলে ও এক মেয়ে পারিবারিক বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন আজাদ মিয়া।
নিখোঁজ জুলি বেগমের পিতা টুকু মিয়া। তার বর্তমান ঠিকানা সিলেট উপশহর এবং স্থায়ী ঠিকানা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরি গ্রহণের পর নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি নিখোঁজদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা মো. আজাদ মিয়ার সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
মো. আজাদ মিয়া
মোবাইল: ০১৩৪৯-৫৯৫০৮১
পরিবারের পক্ষ থেকে মানবিক আবেদন জানিয়ে বলা হয়েছে, নিখোঁজ স্ত্রী ও দুই সন্তানকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। কারও কাছে তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা বাহিনী অথবা উল্লিখিত মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।


