ঢাকাThursday , 18 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে আজ তেলিখালী স্কুল মাঠে সমাবেশ

Link Copied!

বার্তাশিন্ধু ডেস্ক: M.H. Rakib 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৫টায় তেলিখালী স্কুল মাঠে এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষ, যুবসমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের মতে, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধে করণীয় এবং যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

আয়োজক সংগঠন ছায়া তরু মানব কল্যাণ সেবা সংগঠন সকলকে সমাবেশে উপস্থিত থেকে মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।