ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ার আলোচিত শিশু নিছামনি ধর্ষণ-হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

Link Copied!

 

 

নিজস্ব প্রতিবেদক | বার্তা সিন্ধু

 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলোচিত শিশু নিছামনি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—আরিফ, রাকিব ও সায়েম। বৃহস্পতিবার (৯ জুলাই) ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

 

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার টাঙ্গাহাটি এলাকায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে অপরাধের আলামত গোপন করতে তাকে কংস নদীতে ফেলে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত শিশুর বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘটনার অল্প সময়ের মধ্যেই চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

দ্রুত বিচার কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মামলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

 

রায় ঘোষণার পর নিহত শিশুর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। একই সঙ্গে তারা রায়ের দ্রুত কার্যকর করার দাবি জানান।

 

উল্লেখ্য, এই মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিশু নিছামনির নির্মম মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল।