ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুখোশধারীদের হামলায় আহত বার্তাসিন্ধু ডটকমের প্রতিনিধি, প্রশাসনের তদন্ত দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:বার্তা সিন্ধু ডট কম

গত ০৬ জুলাই ২০২৬ (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বার্তাসিন্ধু ডটকমের এক প্রতিনিধির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

আহত সাংবাদিকের দাবি, তিনি সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ঘাশিগাঁও এলাকায় তার চাচাতো বোনের জামাইয়ের সঙ্গে দেখা করতে যান। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাড়ি ফেরার জন্য যানবাহন না পেয়ে তিনি হেঁটে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন।

পথে খিলাপাড়া ও মাটিকাটা কবরস্থানের মাঝামাঝি একটি নির্জন স্থানে পৌঁছালে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ অনুযায়ী, এক হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিকের বাম কোমরের ওপর আঘাত করে।

আহত প্রতিনিধি জানান, হামলাকারীদের সবার মুখ ঢাকা থাকায় তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। তাদের হামলার উদ্দেশ্যও এখন পর্যন্ত জানা যায়নি।

বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।