ঢাকাWednesday , 1 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টেন্ডার হলেও কাজ বন্ধ: খোজার খলা কবরস্থান সড়কে চরম দুর্ভোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

Link Copied!

আহমেদ আকবর | দক্ষিণ সুরমা প্রতিনিধি | Bartashindhu.com

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২৫ নম্বর ওয়ার্ডের খোজার খলা পশ্চিম মহল্লা কবরস্থান সড়কের উন্নয়নকাজ টেন্ডার সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বেহাল অবস্থা ও ভাঙা ড্রেনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোজার খলা পশ্চিম মহল্লা কবরস্থান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে ড্রেনের স্ল্যাব ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে কবরস্থানে যাতায়াতকারী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাবে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য অনেক আগেই সরকারি টেন্ডার সম্পন্ন হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান কাজ শুরু করেনি। ফলে টেন্ডার হওয়ার পরও কেন কাজ বন্ধ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কবরস্থানে লাশ নিয়ে যাতায়াত করতেও তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভাঙা ড্রেন ও গর্তের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাদের ভাষ্য, টেন্ডারের খবর শুনে দ্রুত কাজ শুরু হবে বলে আশা করেছিলেন, কিন্তু বাস্তবে দীর্ঘদিনেও কোনো অগ্রগতি হয়নি।

এলাকার সচেতন নাগরিকরা অবিলম্বে সড়কটির উন্নয়নকাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন। তারা সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।