ঢাকাMonday , 22 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাবার রাজকন্যা, তিন ভাইয়ের একমাত্র বোন শামীমাকে কেড়ে নিল বজ্রপাত

Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বজ্রপাতে শামীমা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং বালিয়া বাজারের ক্ষুদ্র চা-দোকানি আবুল হোসেনের একমাত্র কন্যা।তিন ছেলে সন্তানের মধ্যে একমাত্র মেয়ে হওয়ায় সে ছিল পরিবারের সবার আদরের, বিশেষ করে বাবার নয়নের মণি।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।এতে বাড়ির পাশেই বজ্রপাতের নির্মম আঘাতে গুরুতর আহত হয় ছোট্ট শামীমা।স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।অকালেই থেমে যায় তার জীবনযাত্রা।

শামীমার বাবা বালিয়া বাজারের ছোট্ট চায়ের দোকানে কঠোর পরিশ্রম করে মেয়েকে মানুষ করার স্বপ্ন দেখতেন।সেই স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিল ছোট্ট শামীমা।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ বিকালে এক ঝলক বজ্রপাত সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল বাবা আবুল হাসেমের শামীমার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।