ঢাকাFriday , 19 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজিরভিটায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দ্যোগে মানববন্ধন

Link Copied!

সুমন আহম্মেদ (‎হালুয়াঘাট প্রতিনিধি)

‎”মাদকমুক্ত জীবন গড়ুন, সুন্দর এক পৃথিবী দেখুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সমনিয়াপাড়া চৌরাস্তায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৯ জুন) বিকাল ৫ টায় এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নারী-পুরুষ, শিক্ষার্থী, যুবক ও ব্যবসায়ীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

‎মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘ, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট শাখা, মহাজনিকান্দা স্টুডেন্ট ক্লাব, মহাজনীকান্দা কৃষক সংগঠন,নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন, শিমুলকুচি যুব উন্নয়ন সংগঠন, যুব কল্যাণ সংগঠন গাজিরভিটা নলকুড়া ট্যুরিস্ট, পূর্ব সমনিয়াপাড়া ফ্রেন্ড জোন ক্লাব, সূর্যপুর ট্রাস্ট ফাউন্ডশন, রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট।

‎মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগজনক। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

‎বক্তারা আরও বলেন, “মাদক পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচতে দিন।” তাঁরা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

‎“জীবনকে হ্যা বলুন, মাদককে না বলুন” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।