ঢাকাSaturday , 23 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

Link Copied!

স্টাফ রিপোর্টার | Bartashindhu.com

ঢাকা, ২৩ মে ২০২৬

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২৩ মে) বিকেলে এই রিপোর্ট হস্তান্তর করা হয়।

সিআইডি সূত্র জানায়, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ রিপোর্টের পাশাপাশি ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টও তদন্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। মামলার সব ফরেনসিক রিপোর্ট এখন তদন্ত দলের হাতে রয়েছে।

এর আগে দুপুরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার পর ঈদের আগেই মামলার চার্জশিট দেওয়া হতে পারে। তিনি জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন এমন নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়, সে জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।